বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

পেকুয়ায় পুলিশের উপর হামলার অভিযোগে দুই জামায়াত নেতা কারাগারে

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় গায়েবানা জানাযা শেষে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াতের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হলেন- উপজেলা জামায়াতের মজলিশে সুরার সদস্য বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির রাজাখালী বেশারাতুল উলুম ইসলামীয়া কামিল মাদ্রাসার এমপিওভুক্ত আরবী প্রভাষক মাওলানা নুরুজ্জামান মঞ্জু।

আজ সোমবার (২৯অক্টোবর) দুপুরে বিজ্ঞ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫১জন জামায়াতের নেতাকর্মী আত্মসমর্পণ করলে ৪৯জনের জামিন মঞ্জুর করে দুই শীর্ষ জামায়াত নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক।

বিজ্ঞ আদালতে পিপি নজরুল ইসলাম লিটন দুই জামায়াত নেতাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে পেকুয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দারসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছিল।

গত ১৫ আগস্ট বেলা তিনটার দিকে উপজেলার বারবাকিয়া বাজারে হামলার ঘটনা ঘটে। ১৬ আগস্ট পুলিশ বাদী হয়ে প্রায় দেড়শত জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিলে ৮সপ্তাহের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ এর নির্দেশ প্রদান করেন। আজ (সোমবার) আত্মসমর্পণ করলে দুইজনের জামিন না মঞ্জুর করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION