বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

চকরিয়ায় ড্রেন নির্মাণের অনিয়মের প্রতিবাদ করায় হামলা ॥ মহিলাসহ আহত ৩

ভয়েস প্রতিবেদক:
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভির চর এলাকায় ড্রেন নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে ব্যবসায়ী ও মহিলাসহ ৩ জন। শুক্রবার বিকেল ৩ টার দিকে খোদ ওই ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিমের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে পুলিশ হেফাজতে কফিল উদ্দিন চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ঘটনার পর আহত অবস্থায় ব্যবসায়ী কফিল উদ্দিনকে রহস্যজনক কারণে পুলিশ আটক করে বলেও অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার পরিবারের মহিউদ্দিন জানান-চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ড্রেন নির্মাণ কাজের সময় অনিয়ম করে কাউন্সিলর রেজাউল করিম চারিদিকে ৩ ফুট করে জায়গা দখল করেছিল মোহাম্মদ কফিল উদ্দিনের বাড়ির সামনে। এতে কফিল উদ্দিনের পরিবার বাধা দেয়ায় কাউন্সিলর রেজাউল
করিমের নেতৃত্বে কফিলের বাড়িতে হামলা চালায়। এতে আহত হয়।ব্যবসায়ী কফিল উদ্দিন, তার বৃদ্ধ বাবা বাদশা মিয়া কন্ট্রাক্টর, মা গোল চেহের বেগম। স্থানীয়রা জানায়-উভয় পক্ষের সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে। তবে কফিল উদ্দিন ও তার পরিবারসহ নিরিহ লোকজনকে মিথ্যা মামলার আসামী করার পায়তারা চলছে বলেও অভিযোগ উঠেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION