বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

‘আরসা’র শীর্ষ কমান্ডার’ কামাল গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা মাত্তুল কামাল ওরফে নুর কামালকে (৩০) গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা। পুলিশের দাবি, সে আরাকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান।

কামাল আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডারের দায়িত্বে ছিলেন উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ক্যাম্পে আরসা কমান্ডারের অবস্থানের খবর পেয়ে তাদের একটি টিম ক্যাম্পে অভিযান চালায়। এসময় পাহাড়ে পালানোর চেষ্টাকালে কামালকে আটক করে। সে ক্যাম্প-১/ওয়েস্টের বাসিন্দা। পরে পুলিশ তাকে নিয়ে ওই এলাকার দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি টিলার নুর আহমদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আরসার শীর্ষ এই কমান্ডারের বিরুদ্ধে মাদক, হত্যা ও অপহরণসহ ছয়টি মামলা রয়েছে থানায়। ক্যাম্পে ত্রাস হিসেবে পরিচিত ছিল সে। এমন কোনও অপরাধ নেই সে করে না। তাদের কারণে ক্যাম্পের অধিকাংশ মানুষ ভয়ে থাকে। তাকে মামলা দিয়ে উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION