রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় সরকারী স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা: স্কুলের কর্মচারী আটক

মো: ফারুক, পেকুয়া:

পেকুয়া উপজেলা সদরে অবস্থিত পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক মাষ্টার মো: জহির উদ্দিন (৫৫) কে ধারারো বটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের পেকুয়া সরকারী মডেল জিএমসি ইনষ্টিটিউশনে ঘটনাটি ঘটেছে। পরে বিকাল ৪টার দিকে পেকুয়া চৌমুহুনী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কর্মচারী হারুন অর রশিদ প্রকাশ নাছির (৪৩) কে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

এ ঘটনায় প্রধান শিক্ষক জহির উদ্দিন বাদি হয়ে অভিযুক্ত কর্মচারী নাছিরকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেছে।

থানায় দায়েরকৃত এজাহার ও বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন মালামাল চুরিসহ নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে স্কুলের কর্মচারী নাছির। এসব অপরাধ কর্মকান্ড থেকে বিরত থাকতে প্রধান শিক্ষক ওই কর্মচারীকে একাধিকবার বারণ করেন। এতে প্রধান শিক্ষকের প্রতি ক্ষিপ্ত ছিল নাছির। এদিকে ঘটনার দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে প্রধান শিক্ষক জহির উদ্দিন তার কার্যালয়ে বসে কাজ করার সময় হঠাৎ প্রধান শিক্ষককের কক্ষে প্রবেশ করে কক্ষের দরজা আটকে দেন নাছির। দরজা আটকে দিয়ে প্রধান শিক্ষকের টেবিলের দিকে এগিয়ে এসে দুইটি ধারালো বটি বের করে প্রধান শিক্ষক জহির উদ্দিনকে হত্যার চেষ্টা চালায়। এসময় দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে দরজা খুলে প্রধান শিক্ষক বের হয়ে প্রাণে রক্ষা পান।

প্রধান শিক্ষক মাষ্টার জহির উদ্দিন বলেন, দুপুরে বিদ্যালয়ের লাল বিল্ডিংয়ের ২য় তলায় আমার কক্ষে বসে কাজ করছিলাম। এসময় হঠাৎ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী নাছির ধারারো দুইটি বটি নিয়ে ভিতরে প্রবেশ করে আমাকে হত্যার চেষ্টা চালালে প্রতিহত করি। এ ঘটনায় তিনি অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাশা বলেন, প্রধান শিক্ষককে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত কর্মচারী নাছিরকে আটক করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION