রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চেয়ারম্যান আব্দুর রহিম স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ সাত্তার:

সদর উপজেলা পিএমখালী ইউনিয়নের তিন বারের নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান ও হযরত ওমর বিন খাত্ত্বাব (রা:) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সর্বজন শ্রদ্ধেয় মরহুম মাষ্টার আব্দুর রহীমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ টায় পবিত্র খতমে কোরআন, ৯ টায় মাস্টার আব্দুর রহিম চেয়ারম্যান স্মৃতি পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল
১০ টায় মরহুমের বাড়িস্থ ঘাটকুলিয়া পাড়া হযরত ওমর বিন খাত্ত্বাব রাদিয়াল্লাহু দাখিল মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন মরহুমের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন হাবিব।

এতে প্রধান বক্তার বক্তব্যে মৌলানা মোক্তার আহমদ জিহাদী বলেন, সমাজ হিতৈষী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব সাবেক চেয়ারম্যান আব্দুর রহীম ছিলেন আপাদমস্তক একজন নিবেদিত মানুষ। পিএমখালী ইউনিয়নের শিক্ষা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সহ সামাজিক ক্ষেত্রে তাঁর অবদান ছিলো অপরিসীম।

তিনি আরো বলেন, সৎ, ধার্মিক, ন্যায় নিষ্ট ব্যক্তি এবং সুদক্ষ মানুষ গড়ার কারিগর ও একজন হৃদয়বান নি:স্বার্থবান আলোকজনের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। মাষ্টার আব্দুর রহীমের এই বিদায়ের ভেতর দিয়ে এতদ্বঞ্চলের মানুষ কেবল একজন গুনী ব্যক্তিত্বকে হারায়নি, হারিয়েছে একজন অভিভাবক যা কখনো পূরণ হবার নয়।

এছাড়া পরোপকারী ও মানুষ গড়ার কারিগর প্রয়াত চেয়ারম্যান আব্দুর রহীমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ কেফায়েত উল্লাহ, মৌলানা আলাউদ্দিন নিজামী ,মৌলানা নুরুন্নবী, মৌলানা মোহাম্মদ হোসাইন, মৌলানা সাঈদ মুহাম্মদ হেলাল উদ্দীন, মাস্টার ছলামত উল্লাহ, মাস্টার সেলিম উল্লাহ বিপ্লব, মোহাম্মদ আক্তার হোসেন সওদাগর, আকিব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উল্লাহ, মাওলানা মোঃ হোসেন।প্রয়াত চেয়ারম্যানের কর্মজীবন থেকে শুরু করে পুরো জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিকগুলো তুলে ধরে আবেগাপ্লুত বক্তব্য রাখেন দীর্ঘ কর্মজীবনের নিকটাত্মীয় ও সহকর্মীরা।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোহাম্মদ ইয়াহিয়া খাঁন, হাফেজ আমজাদ হোসেন, মৌলভী জহুর আলম, শেফায়েত উল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, আব্দুল্লাহ আহানাফ তাহসিন,নুরুল আলম, রেজাউল করিম, মোহাম্মদ তানিম, রাফি উদ্দিন, মোঃ শোয়াইব, ফয়েজ আহমদ,রাকিম মিয়া,জামাল উদ্দিন, নুরুল আবছার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।স্মরণ সভা শেষে মরহুম মাষ্টার আব্দুর রহীমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন ঘাটকুলিয়া পাড়া জামে মসজিদের খতিব মোক্তার আহমদ জিহাদী। আনুষ্ঠান সঞ্চালন করেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইয়াসিন মোহাম্মদ ত্বহা। উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিম ৭৩ বছর বয়সে বিগত ৯ অক্টোবর ২০২৩ সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION