বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া থানা কম্পাউন্ড থেকে শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালি উদ্বোধন করেন চকরিয়া- পেকুয়ার সাংসদ জাফর আলম।

”পুলিশই জনতা জনতাই পুলিশ” শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার।

পেকুয়া থানার এসআই শফিউল আলমের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ জাফর আলম।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) টুম্পা ঘোষ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আ’লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, কমিউনিটি পুলিশিং পেকুয়া উপজেলা শাখার সভাপতি চেয়ারমান তোফাজ্জল করিম, সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কবির।

ওই সময় কমিউনিটি পুলিশ প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION