রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‘বিশেষ বল’ দিয়ে আইসিসি ভারতকে সাহায্য করছে!

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ও অপ্রতিরোধ্য দল ভারত। টুর্নামেন্টে সবার আগে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। এত নিখুঁত হওয়ায় তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজির দাবি, আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশেষ সুবিধা দিচ্ছে রোহিত শর্মাদের। আর সেই সুবিধাটা দেওয়া হচ্ছে ‘বিশেষ বল’ এর মাধ্যমে। ঠিক এই কারণেই তাদের বোলাররা বিস্ময়কর বোলিং করতে পারছে।

ভারত ৩৫৮ রানের লক্ষ্য দিয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দেওয়ার পর পাকিস্তানি চ্যানেল এবিএনের বিশেষ অনুষ্ঠানে রাজা এমন মন্তব্য করেছেন। শুরুতে সঞ্চালকের অযৌক্তিক প্রশ্নও ছিল সেই কেন্দ্রীক। জবাবে রাজার উত্তর ছিল এমন, ‘মনে হয় দ্বিতীয় ইনিংসে বল পরিবর্তন হয়ে যাচ্ছে। যেভাবে আইসিসি বল দিচ্ছে; কিংবা থার্ড আম্পায়ার প্যানেল অথবা বিসিসিআই। তাতে বল নিয়ে একটা ইন্সপেকশন হওয়া উচিত।’

ভারতের প্রতি তার বিদ্বেষ সেখানেই থেমে থাকেনি। তিনি মন্তব্য করেছেন যে, ডিআরএসের সিদ্ধান্তও স্বাগতিকদের পক্ষে দেওয়া হচ্ছে। যার তদন্ত হওয়া প্রয়োজন।

মজার বিষয় হলো, দীর্ঘ সময় ধরে দাবি করা হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে (১৪ বছর) অভিষেকের রেকর্ডটি ছিল এই হাসান রাজার। পরে জানা যায়, তার বয়স নিয়ে পিসিবির এই দাবিটি ছিল সম্পূর্ণ মিথ্যা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION