রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেমিফাইনালের পথে পাকিস্তানের সামনে ‘অসম্ভব’ সমীকরণ

খেলাধুলা ডেস্ক:

শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড ম্যাচের আগেও পাকিস্তানের জন্য সেমিফাইনালের যাওয়ার দুটো পথ খোলা ছিল এর মধ্যে একটি রানরেট ছাড়াই। কিন্তু শ্রীলঙ্কার পরাজয়ের মধ্যে দিয়ে কার্যত শেষ হয়ে গেল পাকিস্তানের সেমিফাইনালের আশা। কাগজে-কলমে সুযোগ থাকলেও সেটা স্রেফ অসম্ভবকে সম্ভব করার মতোই কাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ১০। নেট রানরেট বেড়ে হয়েছে ০.৭৪৩। ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট ০.০৩৬। সেমিফাইনালে যেতে হলে তাদেরকে শেষ ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে পাড়ি দিতে হবে কিউইদের নেট রানরেটের পাহাড়। সেটাই মূলত অসম্ভবের কাজ।

সমীকরণের হিসেব দাঁড়ায়, পরের ম্যাচে আগে ব্যাটিং করে ৩০০ রান করলেও পাকিস্তানকে জিততে হবে অন্তত ২৮৭ রানের ব্যবধানে। অন্যদিকে আগে বোলিং করলে ইংল্যান্ডকে ৫০ রানে অলআউট করে ম্যাচটি জিততে হবে ১২ বলের মধ্যে। তবেই শেষ চারের টিকিট পাবে বাবর আজমের দল। যা কখনোই সম্ভব না।

এদিকে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচ শেষ পেরেক মেরে দিয়েছে আফগানিস্তানের কফিনেও। নিউজিল্যান্ডের জয়ে আফগানদের কাজটি হয়ে পড়েছে পাকিস্তানের চেয়েও ‘কঠিন’। শেষ চারে খেলতে হলে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৮ রানের মতো ব্যবধানে জিততে হবে আফগানদের। যা কোনোভাবেই সম্ভব না। ফলে শেষ ম্যাচটি তাদের জন্য স্রেফ আনুষ্ঠানিকতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION