রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সারাদেশের সাথে কক্সবাজারে রেলপথ চালু করা হবে-প্রধানমন্ত্রী

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে দীর্ঘদিনের স্বপ্নের রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে কক্সবাজারে পৌছে প্রথমে আইকনিক স্টেশনে সূধী সমাবেশে বক্তব্য রাখেন। পরে টিকেট কেটে নতুন রেলপথের শুভ সূচনা করেন।

বিশ্বের দীর্ঘতম বালুকাময় ঝিনুকের শহর কক্সবাজার। এই ঝিনুকের শহরকে বাস্তবে রূপ দিতে ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে আইকনিক রেলস্টেশন। আজ সেই স্টেশনের সূধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ গত ১৫ বছরে বদলে গেছে। রেলপথ ও সড়কে হয়েছে ব্যাপক পরিবর্তন হয়েছে। একই সাথে বদলে গেছে নদীপথও।

তিনি বলেন, ক্ষুধা, দরিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলস কাজ করছে। এসময় দেশে ৪০ হাজার খাদ্য ঘাটতি ছিল। আমরা ক্ষমতায় আসার পর দেশে কোন খাদ্য ঘাটতি নেই।

শেখ হাসিনা আরও বলেন,অনেক রেললাইন বন্ধ ছিল। সরকার ক্ষমতায় আসার পর সব রেললাইন চালু করি। কারণ, সাধারণ মানুষের জন্য রেলপথ সুবিধা। এতে আমরা লাভ ক্ষতি চাইনি।নবর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৮৭৩ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, রেলে কক্সবাজার আসা যাবে। এটি অনেকের আকাঙ্ক্ষা ছিল। এখন পঞ্চগড় থেকে কক্সবাজারে আসার পথ সুগম হলো। আগামীতে সুন্দরবন থেকে কক্সবাজারে রেল আসবে। আমরা পদ্মাসেতু ও যমুনা সেতুর উপর রেললাইন চালু করেছি। আগামীতে রেলপথকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

সরকার প্রধান বলেন, আমাদের বিরোধীদল চোখ থাকতে অন্ধ। আমি তাদের চক্ষু হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন। সত্যি বলতে কি তাদের চোখের দোষ নয়, এটি মনের দোষ।

পরে সূধী সমাবেশস্থল থেকে বের হয়ে নিজে রেলের টিকেট কেটে স্বপ্নের রেলপথ উদ্বোধন করেন। এরপর রেলে চড়ে রামুর সেনানিবাসে পৌছেন। সেখান থেকে মহেশখালীর মাতারবাড়িতে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে পর্যটন সম্ভাবনার অর্থনৈতিক দূয়ার খুলে গেল এমনটি প্রত্যাশা সকলের।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION