রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ

কক্সবাজার ১৩ বান্দরবানে ৪ করোনা রোগি সনাক্ত

বলরাম দাশ অনুপম (৩০):
কক্সবাজারে ১৩ জন ও বান্দরবানে ৪ জনসহ মোট ১৭ করোনা রোগি সনাক্ত হয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে৷ বাকী ১০৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। পজেটিভ পাওয়া রোগিদের মধ্যে ১৩ জনের বাড়ি কক্সবাজার জেলায়।

এদের মধ্যে কক্সবাজার সদরে ৫ জন, চকরিয়ায় ৪ জন, উখিয়ায় ২ জন ও পেকুয়ায় ২ জন রয়েছে। বাকীদের মধ্যে ১ জনের বাড়ি বান্দরবান সদরে এবং বাকী ৩ জনের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় । কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ  ডাঃ অনুপম বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, কক্সবাজার জেলার করোনা রোগীর মধ্যে মহেশখালী ১০ জন, টেকনাফ ৪ জন, উখিয়া ৬ জন, চকরিয়া ৭ জন, সদর ৭ জন, রামুতে ১ জন এবং পেকুয়া ২ জন।

গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী। তার স্যাম্পল টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি এখন সম্পুর্ণ সুস্থ।

নাইক্ষ্যংছড়ির একজন সুস্থ হয়ে গত ২৭ এপ্রিল বাড়ি ফিরেছেন।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবটি ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে।

গত ১ এপ্রিল এই ল্যাবটি চালু করা হয়। যেখানে দৈনিক ৯৬ টি নমুনা টেস্ট করা সম্ভব।

উপজেলা ফ্লু সেন্টার থেকে পাঠানো স্যাম্পেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করা হয়। তবে, এখানে স্বেচ্ছায় করোনা পরীক্ষার সুযোগ নাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION