বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আগুন লাগা যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় অকটেন বিক্রির সময় অকটেনে মোমবাতির আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনায় মো. আরিফুল ইসলাম জিকু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার ৮ দিন পর শনিবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে নিহত জিকু উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাজিয়ান এলাকার নুরুল আবছারের ছেলে।

স্থানীয়রন জানান, গত ৪ নভেম্বর সন্ধ্যায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজিয়ান স্টেশন এলাকায় জিকুর মুদির দোকানের পাশে আজিম স্টোর নামে অপর একটি দোকানে খোলাবাজারে অকটেন বিক্রি করার সময় মোমবাতির আগুন লেগে অগ্নিদগ্ধ হন জিকু। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন অগ্নিদগ্ধ জিকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পরে হাসপাতালে চিকিৎসা অবস্থায় এক মুদির দোকানদার মারা যাওয়ার বিষয়টি জেনেছি। ওই পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION