বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

গোলাম কিবরিয়া চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই মনোনীত

বলরাম দাশ অনুপম:
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার গোলাম কিবরিয়া। জুন মাসে মাদক ও চোরাই গাড়ি উদ্ধারে সাহসি ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ এসআই’র পুরস্কার দেয়া হয়।

গত বৃহস্পতিবার ১৬ জুলাই চট্টগ্রাম হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত গোলাম কিবরিয়ার হাতে পুরস্কার স্বরুপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম বার, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল আলম, পিপিএম (সেবা)সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। এদিকে পুরস্কারটি এসআই গোলাম কিবরিয়া লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসাইন মাহমুদকে উৎসর্গ করেন। পাশাপশি ওনাকে সার্বক্ষনিক সহযোগিতা ও মানসিক ভাবে উৎসাহ প্রদান করায় কৃতজ্ঞতা জানান সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লার প্রতি।

এসআই গোলাম কিবরিয়া তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে লোহাগাড়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য-লোহাগাড়া থানার আগে এসআই গোলাম কিবরিয়া কক্সবাজার জেলা পুলিশ, সিলেট মেট্টোপলিটন পুলিশ ও মিশনে কর্মকর্ত ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION