মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আর্সেনাল

খেলাধুলা ডেস্ক:

এফএ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। শনিবার (১৮ জুলাই) রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় গার্নার্সরা। দুটি গোলই করেছেন আর্সেনালের পিয়েরে এমরিক আউবেমেয়াং।

সাত বছরের মধ্যে এটা আর্সেনালের চতুর্থ এফএ কাপ ফাইনাল। আজ রোববার (১৯ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে লড়বে ১৩ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল।

লড়াইটা কেবল আর্সেনাল ও ম্যানসিটির ছিল না, লড়াইটা ছিল পেপ গার্দিওলা ও মাইকেল আর্তেতার মধ্যেও। এক সময় গার্দিওলার সহকারী ছিলেন আর্তেতা। সে সময়ের ডাগআউটের সঙ্গী এবার হয়েছিলেন মুখোমুখি। অবশ্য এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন আর্তেতাই। এই জয় যে গৌরবের।

শনিবার ম্যাচের ১৭ মিনিটেই আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন আর্সেনালকে। এ সময় নিকোলাস পেপের ক্রস থেকে জাল বল পাঠান গ্যাবনের এই ফুটবলার। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্নার্সরা। বিরতির পর ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে আর্সেনালকে এগিয়ে নেন ২-০ ব্যবধানে। আর ম্যানসিটিকে ঠেলে দেন ব্যাকফুটে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি গার্দিওলার শিষ্যরা।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে আউবেমেয়াং-লুইজরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION