বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

ঘুমধুমের তুমব্রু পশ্চিমকূল এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ৯ রোহিঙ্গা আটক, বিকালে পুশব্যাক

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুমের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ৯ রোহিঙ্গাকে আটক করেছে ৩৪ বিজিবি জোয়ানরা। যাদেরকে যাচাইয়ের পর বিকেলে সীমান্তের ৩৫ নম্বর পিলারের নিকটবর্তী বাইশফাঁড়ি পয়েন্ট দিয়ে পুশব্যাক করা হয়।

মঙ্গলবার ( ২১ নভেম্বর) দুপুর ২টার দিকে এদেরকে আটক করে বিকেল সাড়ে ৪টার দিকে পুশব্যাক করা হয়।

সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও স্বশস্ত্র বিদ্রোহী বাহিনীর মধ্যে বেশ সময় ধরে সংঘর্ষ চলছে জোরে-শোরে। উত্তর-পশ্চিম রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরকান আর্মির (এএ) মধ্যে সংঘর্ষের জেরে গত ১ সপ্তাহ ধরে আরকানের অধিবাসীরা নিরাপদ আশ্রয়স্থল বাংলাদেশ সীমানায় এসে ভীড় করছে ।

এ পরিস্থিতিতে গত পরশু সোমবার (২০ নভেম্বর) দুপুরে সীমান্ত সরেজমিনে পরিদর্শনে আসেন বিজিবি মহাপরিচালক। তিনি বাংলাদেশে দীর্ঘ সীমান্তের বেশ কয়েকটি সীমান্ত চৌকিসহ ঘুমধুম, তুমব্রু ও বাইশফাঁড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন। একই সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

সেসময় তিনি ঘুমধুমের কয়েকটি সীমান্ত চৌকিতে অবস্থান করা বিজিবি জোয়ানদের মাদক পাচার ও চোরাচালানরোধসহ অবৈধ নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়ে যান। তারই ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে তুমব্রু সীমান্তের ৩৩ নম্বর পিলার সংলগ্ন তুমব্রু পশ্চিমকূল হয়ে কাঁটাতারের বেড়া কেটে ৯ মিয়ানমারের রাখাইন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক করে ৩৪ বিজিবির তুমব্রু বিওপির জোয়ানরা।

আটকৃতরা হলো- উচাই (৪৫), স্ত্রী চেনি(৩৭), মুন্তি (১৭), জয়ন্তী (১৩), সিংখ (১১), বহংত ( ৬), মালা (৪), জমন(৩) ও কেন্তে (৩) তাদের বাড়ি মিয়ানমারের মংডু’ এলাকায়।

বিজিবি সূত্র নিশ্চিত করেন, পুশব্যাক করার সুবিধার্থে তাদের বাইশফাঁড়ি বিওপির অধীন সীমান্ত পিলার ৩৭/২ এস এর নিকটবর্তী বাইশফাঁড়ি আম বাগান দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয় বিকেলে।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION