বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে মজুদ রাখা মদ-বিয়ার ও অবৈধ পণ্য জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৫ নভেম্বর) ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে মদের চালান মজুদ রাখা আছে। এমন তথ্যের ভিক্তিতে সেন্টমার্টিন বিসিজি স্টেশনের নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীনে অবস্থায় ছেড়াদ্বীপে কেয়াবনের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৮ টি ধূসর রংয়ের বস্তা পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশি করে ৭৭৮ বোতল মদ, ২৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি এবং ৪৯ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

এছাড়া একইদিনে অপর একটি অভিযানে বিসিজি স্টেশন শাহাপরীরদ্বীপ কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিস্ত্রি পাড়া ঘাট এলাকায় অভিযান চলাকালীন সময়ে মিস্ত্রি পাড়া ঘাট এলাকায় সন্দেহজনক কিছু ব্যাক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। কোস্টগার্ড সদস্যরা নদী থেকে তাদের থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা লোকালয়ে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৯টি বস্তা পাওয়া যায় যেখানে ২৩৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২০ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি, ৪৮০ পিস মিয়ানমার Whitening Thanakha Foundation Cream বড় ও ১৫৩ পিস মিয়ানমারের Whitening Thanakha Foundation Cream ছোট জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, জব্দকৃত বিদেশী মদ, বিয়ার, হুইস্কি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত কসমেটিকস্ গুলো টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION