বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা মৌলভির চর এলাকায় ড্রেন নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার ও মিথ্যা মামলার আসামী হতে হয়েছে নিরহ একটি পরিবারের সদস্যদের।
শুধু তাই নয়, হামলা চালিয়ে আহত ও মামলা করে থেমে থাকেনি হামলাকারীরা। প্রতিনিয়ত নানা ধরণের হুমকি দিয়ে যাচ্ছে হামলা ও মিথ্যা মামলার শিকার কফিল উদ্দিনের পরিবারকে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। এক সংবাদ সম্মেলনে এমনই অভিযোগ করেছেন হামলা-মামলার শিকার কফিল উদ্দিনের বৃদ্ধ মা ও চকরিয়া হালকাকারা মৌলভির চর এলাকার বাদশা মিয়া কন্ট্রাক্টরের স্ত্রী গোল চেহের বেগম।
লিখিত বক্তব্যে গোল চেহের বেগম অভিযোগ করেন- চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ড্রেন নির্মাণ কাজের অনিয়মের প্রতিবাদ করে তার ছেলে কফিল উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিমের নেতৃত্বে তার ছেলে কফিল উদ্দিনের উপর হামলা চালায়।
এসময় তারা কফিল উদ্দিনকে জনসম্মুখে বিবস্ত্র করে পিটিয়ে মারাত্মক আহত করে। এতে বাধা দিতে গেলে তিনি তথা গোল চেহের বেগম ও তার স্বামী বাদশা মিয়াকে আহত করে রেজাউল করিমের লোকজন। পরবর্তীতে বাধা দিলে গেলে দুপক্ষের মধ্যে ঘটনা ঘটে। সেখান থেকে গুরত্বর আহত অবস্থায় রহস্যজনক কারণে পুলিশ কফিল উদ্দিনকে আটক করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তা মা গোর চেহের বেগম।
তিনি অভিযোগ করেন-তার ছেলেকে জনসম্মুখে বিবস্ত্র করে পিটিয়ে জখম করার পরও ষড়যন্ত্রমুখক আসামী হতে হয়েছে হামলার শিকার তার ছেলেকে। শুধু তাই নয় তার বড় ছেলেও সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে এই মামলা আসামী ও আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন গোল চেহের বেগম।
তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য স্থানীয় সাংসদ, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবী জানিয়েছেন।
ভয়েস/আআ