বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় আগুনে পুড়ে যাওয়ায় দোকান ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিলেন প্রবাসী সোয়াইব মাহমুদ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয় পেকুয়া বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া কুলিং কর্ণার দোকান ব্যবসায়ী শেখ আহমদকে আর্থিক সহায়তা দিলেন সৌদি প্রবাসী মুহাম্মদ সোয়াইব মাহমুদ।
আর্থিক সহায়তা প্রদানকারী সৌদি প্রবাসী সোয়াইব মাহমুদ পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়্যাঘোনা এলাকার বাসিন্দা খায়রুল বাশারের ছেলে।
পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ী শেখ আহমদ জানান, দীর্ঘ কয়েকবছর ধরে আমি পেকুয়া বাজারে ক্ষুদ্র ব্যবসা করে আসছিলাম। বিগত কয়েকমাস আগে ক্ষুদ্র ব্যবসা করে জমানো সমস্ত সঞ্চয় দিয়ে বাজারের ইউনিয়ন পরিষদ সড়কে একটি কুলিং কর্ণার দোকান দিয়ে ব্যবসা শুরু করি। ওই দোকানের আয় দিয়ে সুন্দরমত সংসারে দিনাপাত করছিলাম। এরই মাঝে গত জুন মাসে দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাতে আমার তিন লাখ টাকার মত ক্ষতি হয়। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ি আমি। দোকানের আয়ের উপর নির্ভরশীল হওয়ায় গত ১মাস ধরে খুব কষ্টে দিনাপাত করছি। এরই মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদে সহযোগিতা চেয়ে দরখাস্ত আহ্বান করেছি।
এদিকে দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে সর্বস্থরের মানুষ আমাকে সহানুভূতি জানান।
গতকাল সৌদি আরব থেকে খোঁজ খবর নেন মুহাম্মদ সোয়াইব মাহমুদ নামে এক প্রিয় ভাই। ওনার সাথে আমার কোন পরিচয় ও আত্বীয়তার বন্ধন না থাকলেও ব্যবসা নতুনভাবে শুরু করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। প্রবাসী ভাই সোয়াইব মাহমুদ ভাইয়ের মহৎ সহায়তা পেয়ে নতুনভাবে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখতেছি। যেখানে আপন ভাই বোন সহজে সহযোগিতা করতে চাইনা সেখানে দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে ওনার আর্থিক সহায়তা আমার কাছে অনেক বড় পাওয়া। আমরা পুরো পরিবার প্রিয় প্রবাসী ভাইটির কাছে চিরকৃতজ্ঞ। ওনার জন্য দোয়া করি যেন সবসময় ভাল থাকেন এবং মহান আল্লাহ সমস্ত মুছিবদ থেকে রক্ষা করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION