শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সৈকতের লাবনী পয়েন্ট থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে নারী ও পুরুষের পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলে তাদের মরদেহ উদ্ধার করেন টুরিস্ট পুলিশ ও সী সেইফ লাইফ গার্ডের কর্মীরা। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মিলেনি।

বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আ্যাপেল মাহমুদ ।

তিনি জানান, আজ সকাল ১১টার দিকে লাবনী সৈকতে ভাসমান আবস্থায় একজন নারী ও পুরুষ আনুমানিক ৩৫ বছর ও ৩০ বছর বয়সী অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো মিলেনি। তাদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তারা যদি পর্যটক হয়ে থাকেন, তাহলে কোত্থেকে এসেছেন এবং কোন হোটেলে, কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে।

সি সেইফ লাইফ গার্ডের ইনর্চাজ ইমতিয়াজ আহমেদ বলেন, সাগরে ভাসমান অবস্থাতে দুইজনের মরদেহ ভাসতে দেখতে পেলে সী সেইফ লাইফ গার্ডের ডিউটি টিমের সদস্যরা উদ্ধার করে টুরিস্ট পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে এরা পর্যটক হতে পারে। তবে পুরোপুরি নিশ্চিত নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION