মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

সাকিব আল হাসানের বাবা করোনা আক্রান্ত

খেলাধুলা ডেস্ক:

মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবালের পরিবারের পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের পরিবারেও। কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তারকা এই অলরাউন্ডারের বাবা মাশরুর রেজা কুটিল (৫৭)।

রবিবার মাগুরায় নতুন করে ৮ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাকিবের বাবাও রয়েছেন বলে জানিয়েছেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।

তিনি বলেন, “রবিবার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ মাগুরায় ৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। ”

মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়েছেন ১৬০ জন।

নতুন শনাক্তদের মধ্যে সাতজন পৌর এলাকায় এবং একজন সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

মাগুরায় এ পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদরেরই ২৩১ জন। অন্যদের মধ্যে শ্রীপুরের ৩১ জন, শালিখার ১৯ জন, মহম্মদপুরের ২৬ জন রয়েছে।

আক্রান্তদের মধ্যে আটজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ১২০ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ক্রিকেটারদের পরিবারের মধ্যে এর আগে তামিম মাশরাফী, তামিম ও নাজমুল ইসলাম অপুর পরিবারে করোনায় সংক্রমণের খবর পাওয়া যায়।

এর মধ্যে মাশরাফী ও নাজমুল নিজেই আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্ত মাশরাফীর স্ত্রী, শাশুড়ি; নাজমুলের বাবা-মা। সবাই সুস্থ হয়ে উঠেছেন।
করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION