সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

অবশেষে মালদ্বীপের চাপে সৈন্য সরাতে বাধ্য হচ্ছে ভারত

ভয়েস নিউজ ডেস্ক:

গত মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিলেন তিনি। সে লক্ষ্যেই মালদ্বীপের চাপে সৈন্য সরাতে বাধ্য হচ্ছে ভারত।

রোববার (৩ ডিসেম্বর) প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু জানান, মালদ্বীপ থেকে সৈন্য সরিয়ে নিতে ভারত সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের

মুইজ্জু বলেন, ‘আমাদের আলোচনায় ভারত সরকার ভারতীয় সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা উন্নয়ন প্রকল্পসংক্রান্ত ইস্যুর সুরাহায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করতেও সম্মত হয়েছি।’

মুইজ্জুর বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু রয়টার্সের এই অনুরোধে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

উল্লেখ্য, মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে। নির্বাচনে জয়ী হলে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION