মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার প্রেসক্লাবের ৪৯ বছর সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে ৫০ বছরে পদার্পণ করতে চলেছে কক্সবাজার প্রেসক্লাব। সাফল্যের সব গল্প নিয়ে ২০২৪ সালের স্বনামধন্য এই প্রতিষ্ঠান উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। যেখানে থাকবে ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বর্ণাঢ্য সব আয়োজন।
একইভাবে শীগ্রই কক্সবাজার প্রেসক্লাবের আধুনিক বহুতল ভবন নির্মাণ কাজও শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরী।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য এস.এম আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান (সাবেক মেয়র), সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, মুহম্মদ নুরুল ইসলাম, এডভোকেট আয়াছুর রহমান, মুহাম্মদ আলী জিন্নাত, মমতাজ উদ্দিন বাহারী, আবদুল কুদ্দুস রানা, হাসানুর রশীদ, ইকরাম চৌধুরী টিপু, জাহেদ সরওয়ার সোহেল, মোহাম্মদ হাসিম, শামসুল হক শারেক, কামাল হোসেন আজাদ, খোরশেদ আলম, দীপক শর্মা দীপু, মোহাম্মদ জুনাইদ, মুহাম্মদ মাহবুবুর রহমান, মোরশেদূর রহমান খোকন, সায়েদ জালাল উদ্দিন, আনচার হোসেন, বিপ্লব কান্তি দে, আবু হায়দার ওসমানীসহ প্রেসক্লাবের ৪১ জন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে অডিট রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক ফরহাদ ইকবাল।

সভায় প্রেসক্লাব সদস্যদের আবাসন ব্যবস্থাসহ সংগঠনের অগ্রগতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে সদস্যগণের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত: ১৯৭৫ সালে মাত্র ১২জন সদস্য মিলে প্রতিষ্ঠা করেন কক্সবাজার প্রেসক্লাব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION