শনিবার, ২০ Jun ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে আই-ট্রিপল-ই এর তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু

ভয়েস প্রতিবেদক:

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্যপ্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরিতে বাংলাদেশী প্রযুক্তিবিদদের গবেষণাকে আরো সমৃদ্ধ করতে হবে। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের প্রযুক্তিবিদদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

কক্সবাজারে IEEE (আই-ট্রিপল-ই) বাংলাদেশ সেকশনের উদ্যোগে তিনদিনব্যাপী “২৬তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (ICCIT-2023)” এবং “১০ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার সিস্টেমস (ICPS-2023) এ বক্তারা এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সম্মেলন শুরু হয়।

উক্ত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. সাইফুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ও আইইইই প্রেসিডেন্ট প্রফেসর ড. ক্যাথলিন এ. ক্র‍্যামার এবং গেস্ট অব অনার ছিলেন ভারতের অটল বিহারী বাজপেয়ী ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক প্রফেসর ড. এস.এন. সিং।

এবারের আইসিসিআইটি-২০২৩ এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের প্রফেসর ড. মোহাম্মদ এস. আলম এবং আইসিপিএস-২০২৩ এর জেনারেল চেয়ারের দায়িত্ব পালন করছেন আইইই ডব্লিউআইই চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. সেলিয়া শাহনাজ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার, কনফারেন্স অরগ্যানাইজিং চেয়ার ও চুয়েটের প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক।

তিনদিনব্যাপী এই কনফারেন্সে দেশ-বিদেশের প্রায় ৬০০ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, তরুণ প্রযুক্তিবিদ ও প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION