বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের প্রার্থীতা বাতিল

সংবাদ বিজ্ঞপ্তি:

বাছাইয়ে ঝরে পড়লেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে হাইকোর্টের আদেশে মনোনয়নপত্র জমা করা প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সমর্থনকারীদের স্বাক্ষরে অসঙ্গতির কারণে তার প্রার্থীতা বাতিল করেছেন কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এরই মধ্য দিয়ে আওয়ামী লীগের এই নেতার স্বতন্ত্র প্রার্থীতাও বাদ পড়লো।

তবে এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ব্যারিস্টার মিজান সাঈদ।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চে রিট করেন ব্যারিস্টার মিজান সাঈদ।

শুনানি শেষে মনোনয়নপত্র গ্রহণ করতে রিটার্নিং কর্মকর্তাকে আদেশ দেন আদালত।

সেই আদেশে ১২ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION