বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

সরকারকে ৪ কোটি টাকা ট্যাক্স দিয়েছি : বদি

 

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারকে চার কোটি টাকা ট্যাক্স দিয়েছেন বলে দাবি করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ কথা বলেন তিনি।

এ দিন আবদুর রহমান বদি তার স্ত্রী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের সঙ্গে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আসেন। শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বদি বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে সরকারকে চার কোটি টাকা ট্যাক্স দিয়েছি। শুধু ট্যাক্স না, ট্যাক্সের উপরে যে সারচার্জ আছে তাও দিয়েছি। সুতরাং আমার সম্পদ না বেড়ে আর কার বাড়বে? কক্সবাজারে অন্য সংসদ সদস্যরা কে কত টাকা সরকারকে ট্যাক্স দিয়েছেন, তার কাগজপত্র খুঁজে বের করুন। তখন বুঝতে পারবেন।’

কক্সাসবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বীদের চারজন আমার সঙ্গে আছেন। তাদের বড় প্যান্ডেল করে জনসভা করার সামর্থ্য না থাকলে আমাদের জনসভায় এসে তারা জনগণের উদ্দেশে বক্তব্য দিতে পারবেন। সেই সুযোগ করে দেব তাদের।’

তিনি বলেন, ‘যারা শাহীন আক্তারের বিরুদ্ধে গিয়ে নৌকা পেতে তদবির করেছিলেন, তারা বাস্তবে দল করেন না, এ সব তাদের বাণিজ্য। ওরা প্রথমে আমার সঙ্গে বাণিজ্য করতে চেয়েছিলেন। কিন্তু আমি তাদের সাফ বলে দিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন, তার জন্য কাজ করব। মানুষের ভাগ্য নির্ধারণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী আমার স্ত্রী শাহীন আক্তারকে নৌকা দিয়েছেন, আমরা জয়ী হয়ে এ আসনটি তাকে উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে কক্সবাজারের চারটি আসনে ২৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তাদের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোটযুদ্ধে লড়ছেন সাত জন। কক্সবাজার-২ (মহেশাখালী-কুতুবদিয়া) আসনে ছয় জন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে পাঁচ জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে রয়েছেন পাঁচ জন প্রার্থী।

ভয়েস/আআ/সূত্র: রাইজিং বিডি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION