রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই তিন হত্যাকান্ড

ফাইল ছবি

বিশেষ প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘন্টা না পেরুতেই আরো এক রোহিঙ্গা যুবক নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা দুষ্কৃতকারীরা মোহাম্মদ আযুব নামে এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাত ও গুলি করে খুন করে পালিয়ে যায়। এসময় দুষ্কৃতকারীদের হামলায় আরো দুই রোহিঙ্গা আহত হয়েছে। নিহত মোহাম্মদ আয়ুব ১৫ নম্বর ক্যাম্পের ই ৬ ব্লকের মোহাম্মদ সাদিকের পুত্র।

এ নিয়ে বৃহস্পতিবার একদিনেই রোহিঙ্গা দুষ্কৃতকারীদের হামলায় ক্যাম্পের এক হেড মাঝি সহ তিন রোহিঙ্গা নিহত হলো। এ নিয়ে ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতংক বিরাজ করছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ১০/১২ জনের একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ই ব্লকে হামলা চালায়। দুষ্কৃতকারীরা আয়ুবকে ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আয়ুব। এ ঘটনায় আরো দুই জন রোহিঙ্গা গুরুতর আহত হয়। আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ এপিবিএন পুলিশের মিডিয়া সেলের প্রধান এএসপি সালাহউদ্দিন কাদের জানান ঘটনার পরপরই ক্যাম্পে এপিবিএন পুলিশের পাহারা জোরদার করা হয়েছে।

এর আগে আজ ভোরে উখিয়া ১৭ ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল্লাহ এবং ছুরিকাঘাত ও গুলিতে নাদির হোসেন নামে ক্যাম্পের হেড মাঝি নিহত হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান আজ বৃহস্পতিবার ভোর রাতে একদল দুষ্কৃতকারী ৪ নম্বর মধুরছরা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে গিয়ে উপুর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্হলেই মারা যায় তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি (বা কমিউনিটি লিডার) ও মৃত সৈয়দ আহমেদের পুত্র।

অপর দিকে আজ বৃহস্পতিবার ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭/৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিনের পুত্র আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে বুকে উপুর্যুপরি গুলি করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ গুরুতর আহত গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত রোহিঙ্গা যুবক আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

ওসি জানান ঘটনার পর পরই ক্যাম্প এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এই তিন হত্যাকান্ড সংঘটিত হয়েছে ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION