বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

মহেশখালীতে নিজ দোকানে মুদি দোকানী খুন

ভয়েস প্রতিবেদক:

মহেশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজ দোকানে খুন হয়েছে শাহজালাল (২৫) নামে এক মুদি দোকানী। মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহজালাল মহেশখালী পৌরসভার চরপাড়ার ফোরকান আহমদ প্রকাশ বাশিন্যার পুত্র। স্থানীয়রা জানান- সোমবার (২০ জুলাই) রাতের যেকোনো সময় শাহজালালকে খুন করা হতে পারে। নিহত শাহজালালের পরিবার সূত্রে জানা গেছে, শাহজালাল চরপাড়ায় একটি মুদিদোকান পরিচালনা করতো। রাতে দোকানেই থেকে যেতো। প্রতিদিনের মতো সোমবারও দোকানে থেকে যায়। মঙ্গলবার সকালে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত শাহজালালের লাশ দোকানে পড়ে থাকার খবর পায় তারা।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ফেরদৌর জানান, রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে খুন করেছে। তার শরীরের বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
ওসি বলেন, কি কারণে শাহজালাল খুন হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে দোকানের লেনদেন অথবা ব্যক্তিগত শত্রুতার কারণে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার ক্ল’ ও খুনি সনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION