বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে বিজিবি’র ব্যবস্থাপনায় হত-দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জাহাঙ্গীর আলম,টেকনাফ:
কক্সবাজার টেকনাফে ২ বিজিবি’র ব্যবস্থাপনায় কোভিড-১৯ এর প্রেক্ষিত সীমান্তের হতদরিদ্র জনসাধারনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জানা যায়, ২১ জুলাই দুপুর ১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কোভিড-১৯ এর প্রেক্ষিতে হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সীমান্তের হত-দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) একটি করে সেলাই মেশিন ৩টি পরিবারের মাঝে অনুদান বিতরণ করেন।

অপরদিকে একইদিন দুপুর সোয়া ২টায় হ্নীলা ইউপি’র লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুদান বিতরণ উপলক্ষ্যে ২য় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতেও ৩টি পরিবারের মধ্যে টেকনাফ ২বিজিবির অধিনায়ক প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক,মেম্বার, রাজনৈতিক নেতা, ব্যাটালিয়ন এবং বিওপি ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তাগণ।

টেকনাফ ২বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান জানান,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা জ্বলে ও স্থলে মাদক, চোরাচালান ও মানব পাচাররোধের পাশাপাশি সমাজের হত-দরিদ্র মানুষের সেবায়ও কাজ করে যাচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION