রবিবার, ১৪ Jun ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে ইসরায়েলি হামলায় স্থানীয় হিজবুল্লাহ নেতা হোসাইন ইয়াসবেগ নিহত হয়েছেন। এই হামলায় আরও ৯জন হিজবুল্লাহ সদস্য নিহত হন।

লেবাননের সীমান্ত এলাকায় গত বুধবার হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এই হাতাহতের ঘটনা ঘটে।
এই হামলার পর এক ভাষণে হিজবুল্লাহ নেতা নসরুল্লাহ বলেছেন তাদের যোদ্ধারা ইসরায়েলি হামলায় ভিত নয় তারা যুদ্ধ চালিয়ে যাবে। তবে তার বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ মূলক পাল্টা হামলার কোনো উল্লেখ ছিলো না যা এরকম হামলার পর ইসরায়েল বিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রায় সময় করে থাকে। তাছাড়া বৈরুতে হামাস নেতা সালেহ আল আরৌরি নিহত হওয়ার পর এটিই ছিল নসরুল্লাহর প্রথম ভাষণ। যেখানে তিনি হামাস নেতার হত্যাকাণ্ড যুদ্ধের বিস্তৃতির কারণ হতে পারে বলে সতর্ক করেন। খবর আলজাজিরা, স্কাই নিউজ।

ইসরায়েলি বাহিনী বলছে তারা লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ঘাঁটি গুলোতে হামলা চালাচ্ছে। গত ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে হিজবুল্লাহর এখন পর্যন্ত ১৪৩ জন যোদ্ধা নিহত হয়েছেন বিপরীতে হিজবুল্লাহর পাল্টা হামলায় ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়।

ইসরায়েলি বাহিনী বলছে তারা তাদের উত্তর সীমান্তের সুরক্ষায় সচেষ্ট রয়েছে এবং হিজবুল্লাহ পোস্ট গুলোতে হামলা অব্যাহত রাখবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION