বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

মহেশখালী হাসপাতালের আরএমও’র দায়িত্ব পেলেন ডা. আজমল হুদা

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা.সানজিদা শহীদ টুম্পা মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বপ্রাপ্ত হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য ডা. মোহাম্মদ আজমল হুদা।

সিভিল সার্জন, কক্সবাজারের স্মারক নং- সিএস/কক্স/প্রশাঃ/২০২৪/৩৮৯/৯, তারিখ: ০৮/০১/২০২৪খ্রি. মূলে এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব দেয়া হয়।

মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভার কৃতি সন্তান ডা. মোহাম্মদ আজমল হুদা ৪২তম বিসিএস ক্যাডার হতে ৫২১ মেধাক্রম নিয়ে মেডিকেল অফিসার হিসেবে বিগত ২০২২ সালে মহেশখালী হাসপাতালে যোগদান করেন। তাছাড়াও, মেডিকেল অফিসার আইসিটি হিসেবে বিগত ২ বছর যাবৎ নিষ্টা ও সফলতার সাথে দায়িত্ব পালন ও মহেশখালীবাসীকে অক্লান্ত সেবা দিয়ে সুনাম কুড়িয়েছেন।

ডা. মোহাম্মদ আজমল হুদা আবাসিক মেডিকেল অফিসার হওয়ায় সফলতা কামনা করে মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন মহল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে ডা. মোহাম্মদ আজমল হুদা বলেন- “আমাকে দায়িত্ব দেয়ায় মান্যবর সিভিল সার্জন, কক্সবাজার ডা. বিপাশ খীসা মহোদয় ও মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো: মাহফুজল হক মহোদয়, ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডাঃ আজমল হুদা মহেশখালী পৌরসভার কলেজ পাড়া এলাকার মোঃ রশিদের পুত্র।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION