রবিবার, ১৪ Jun ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানি জনগণের প্রতিরোধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ব্যর্থ: তেহরান রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলো স্বাগতিক মেক্সিকো নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্তদের জন্য হঠাৎ দুঃসংবাদ বিশ্বকাপে অংশ নিচ্ছেন ১,২৪৮ জন ফুটবলার, ইনজুরির কারণে যেসব তারকা নেই জর্ডানে মার্কিন কমান্ড সেন্টার ধ্বংসের দাবি ইরানের মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

ইরাকে মোসাদের গোপন দপ্তরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইরান। উত্তর ইরাকের ইরবিলে সোমবার রাতে মার্কিন দূতাবাসের কাছে একটি সন্দেহজনক স্থাপনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এ হামলা চালায়।

এই এলিট ফোর্সটি আরও জানায়, তারা সিরিয়াতে আইএস’র বিরুদ্ধেও হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে।

ইরানের রেভুলেশনারি গার্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, জায়োনিস্টদের সাম্প্রতিক সময়ের হামলা এবং আমাদের গার্ডের কমান্ডারকে (ব্রিগেডিয়ার জেনারেল রাজি মোসাভি) হত্যার প্রতিবাদে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা শপথ নিয়েছে আমাদের শহীদদের শেষ রক্তবিন্দুর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।

এদিকে সিরিয়ায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মূলত আইএসকে ধ্বংস করতেই সিরিয়াতে এ হামলা চালানো হয়। সম্প্রতি ইরানে কাসেম সোলাইমানির সমাধির কাছে বোমা হামলার দায় স্বীকার করেছিল আইএস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION