বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

টেকনাফের হ্নীলা আলীখালী গ্রামের পশ্চিমে পাহাড় থেকে ডাকাতের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফের গহীন পাহাড় থেকে রফিক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালি গহীন পাহাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিক টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেদা মৌলভীপাড়ার বর্মাইয়া ইউছুপের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, বিকেলে টেকনাফ হ্নীলা আলীখালী গ্রামের পশ্চিমে পাহাড় থেকে পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় জানতে গিয়ে তিনি রফিক ওরফে ডাকাত রফিক বলে উল্লেখ করেন পরিচিতরা। রফিক পাহাড়ি ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করতে পারে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে তিনি খুন হয়েছেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION