বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

বেড়াতে গিয়ে সেন্টমার্টিন পর্যটকের মৃত্যু

সেন্টমার্টিন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

সেন্টমার্টিন বেড়াতে গিয়ে রেজাউর রহমান (৪৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।

রেজাউর রহমান টাঙ্গাইল সদরের মৃত মতিউর রহমানের ছেলে। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউর রহমান বন্ধুদের সঙ্গে সেন্টমার্টিন ঘুরতে যান। শনিবার দুপুরে হোটেলে উঠেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে সেন্টমার্টিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শনিবার রাতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। রোববার সকালে তাকে দ্বীপ থেকে নিয়ে গেছেন স্বজনেরা।

ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION