বুধবার, ২২ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম আদালত থেকে আসামির পলায়ন, কনস্টেবল প্রত্যাহার

বশির আল মামুন, চট্টগ্রাম:

চট্টগ্রাম আদালতে রায় ঘোষণার পর মো. সাইফুল করিম খান (৪৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। রোববার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর আদালতে এ ঘটনা ঘটে। তবে বেলা আড়াইটার দিকে তাকে নগরের হালিশহর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামি মো. সাইফুল করিম খান হালিশহর এলাকার বজলুল করিম খানের ছেলে। রোববার একটি চেকের মামলায় তাকে দণ্ড দেন আদালত।

এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বরত কবির হোসেন নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আসামি আদালতের ভেতরে হাজতখানায় ছিলেন। তবে সেটির তালা খোলা ছিল। দায়িত্বরত কনস্টেবল অন্য এক আসামিকে নিয়ে আদালতের হাজতখানা থেকে বের হন। এ সুযোগে আসামি আদালত থেকে পালিয়ে যান। পরে দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদন সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION