বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

দাদীকে বাঁচাতে নাতির মৃত্যু

রিকন বড়ুয়া:
কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় আলাউদ্দিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত আলাউদ্দিন ওই এলাকার মোহাম্মদ ইমরানের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শহরের সমিতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মমিন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, আলাউদ্দিনের দাদির একটি ছোট চায়ের দোকান রয়েছে সমিতিপাড়া বাজারে। দোকানে প্রতিদিন চা-নাস্তা খেতে আসেন একই এলাকার ফয়েজ, হাসান, মমিন ও মেহেদী। কিন্তু যাওয়ার সময় প্রভাব দেখিয়ে প্রায় টাকা না দিয়ে চলে যান।

বৃহস্পতিবার রাতেও তারা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিল। এ সময় তাদের সাথে আলাউদ্দিনের দাদির বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে বৃদ্ধা দোকানদারকে মারতে যান তারা। ঘটনা শুনে দোকানে ছুটে আসেন আলাউদ্দিন। তিনি এসে প্রতিবাদ করলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজের নেতৃত্বে হাসান, মমিন ও মেহেদী তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION