মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল

খেলাধুলা ডেস্ক:

সবকিছু ঠিকঠাক থাকলে করোনা ধাক্কা সামলে সেপ্টেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরের বল গড়াতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই বোর্ড সূত্রে ইতিমধ্যেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে খবর।

মহামারি পরিস্থিতিতে এ বছর ভারতে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, সেই কারণে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট করার ভাবনা। বোর্ড সূত্রে আইপিএলের সূচিও জানা গেল।

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল’র ঢাকে বাড়ি পড়বে বলে বিসিসিআই সূত্র জানিয়েছে। সূত্রের খবর, টুর্নামেন্ট ফাইনালের দিন রাখা হয়েছে ৮ নভেম্বর। পুরো টুর্নামেন্ট আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজায়। করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে আইপিএল ম্যাচগুলো আয়োজন করা হবে।

প্রসঙ্গত ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩ তম মরসুম শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে ছিল।

চলতি সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। এরপরও আই পিল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে নিয়েছে বিসিসিআই। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION