রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নামলেন, গোল করলেন, লাল কার্ড দেখে চলেও গেলেন

খেলাধুলা ডেস্ক:
আগের ম্যাচে বদলি নামার ৬৮ সেকেন্ড পরই গোল করেছিলেন ভিতর রকি। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান বদলি নেমে ঝলক দেখালেন কাল আলাভেসের বিপক্ষেও। ইকাই গুনদোয়ানের বদলি হয়ে মাঠে নামলেন ৫৯ মিনিটে। ৬৩ মিনিটে করলেন গোল। এরপর পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে লাল কার্ডে মাঠও ছেড়ে গেলেন।

রকির ‘ক্যামিও’ উপস্থিতির পর বার্সেলোনা দশজনের দলে পরিণত হলেও ভোগান্তিতে পড়েনি। আলাভেসের মাঠে ম্যাচ জিতেছে ৩-১ ব্যবধানে।

বদলি নামার চার মিনিট পর করা রকির গোলটি ছিল দলের তৃতীয়। এর আগেই ম্যাচে বার্সেলোনা এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। বিরতির আগে আলাভেস বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও গোলে পরিণত করতে পারেনি। তবে ২২তম মিনিটে গুনদোয়ানের দারুণ অ্যাসিস্টে সেরা সময়ের স্ট্রাইকারের মতো করেই বল জালে পাঠিয়েছেন রবার্ট লেভানডফস্কি।

এটি ছিল গত ১০ ডিসেম্বরের পর লা লিগায় লেভার প্রথম গোল। আর বার্সায় যোগ দেওয়ার পর গুনদোয়ানের নবম অ্যাসিস্ট। ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা এই জার্মান মিডফিল্ডার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো মৌসুমেই এত বেশি অ্যাসিস্ট করতে পারেননি।

বিরতির পর চতুর্থ মিনিটে গোল করে গুনদোয়ানই বার্সাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। যদিও দুই মিনিট পরই সামু ওমোরোদিওনের সৌজন্যে এক গোল শোধ দিয়ে দেয় আলাভেস।

ম্যাচের নাটকীয়তা বাড়তে শুরু করে গুনদোয়ানের বদলি হিসেবে রকি নামলে। ৭২ মিনিটে দ্বিতীয় যে হলুদ কার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়, সেটি নিয়ে ডাগআউটে ভীষণ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচ জাভিকে।

অপটার তথ্য বলছে, ফার্নান্দো তরেসের পর (২০০২ সালে সেভিয়ার বিপক্ষে) একুশ শতকে একই ম্যাচে গোল করা ও লাল কার্ড দেখা দ্বিতীয় সর্বনিম্ন বয়সী খেলোয়াড় রকি (১৮ বছর ৩৪০ দিন)।

ম্যাচটায় অবশ্য শেষ পযন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বার্সা এখন তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৫, রিয়াল মাদ্রিদের ৫৭।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION