শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত

সড়ক দুর্ঘটনা, ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বিজিবি ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহতরা হলো টেকনাফ রোহিঙ্গা আশ্রয়শিবিরের ২৫ নম্বর ক্যাম্পের ডি-২৬ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৫) ও সালেহ আহমেদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮)। তাদের পরিচয় নিশ্চিত করেছেন ক্যাম্প-২৫-এর প্রধান মাঝি নুরুল আমিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লেদা ব্রিজের পাশ দিয়ে দুই রোহিঙ্গা শিশু সড়ক পার হচ্ছিল। এ সময় টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পায়রা সার্ভিসের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION