বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

টেকনাফ যাত্রীবাহি বাস চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় রোহিঙ্গা দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম।

নিহতরা হল, টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (০৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (০৫)।

স্থানীয়দের বরাতে আব্দুল কাইয়ুম বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ হাসান তাদের বাবাদের সঙ্গে নিজেদের ক্যাম্প থেকে পার্শ্ববর্তী শালবাগান ২৬ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফগামী পায়রা পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশু মারা যায়। ঘটনার পরপরই চালক ও সহকারি গাড়ী ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION