রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দিয়াজের গোলে কোয়ার্টার ফাইনালে এক পা রিয়ালের

খেলাধুলা ডেস্ক:

চলতি মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদ যেভাবে ছুটে চলছে তাতে লাইপজিগের পাত্তা পাবার কথা নয়। কিন্তু লড়াইটা চ্যাম্পিয়ন্স লিগের বলেই হিসেব উল্টে যাওয়ার শঙ্কা ভর করেছিল। তবে তেমন কিছুই হলো না। ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে লাইপজিগকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের পথে এক পা এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ম্যাচের শুরুতেই দুই দল সমানে সমান লড়াই করতে থাকে। তাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো লাইপজিগ। তবে বেনইয়ামিন সিসকো অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় তার গোল। পরের মিনিটেও ভালো একটি সুযোগ পান এই ফরোয়ার্ড। তবে শটে জোর ছিল না।

ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। তবে বক্সের ভেতর থেকে এদুয়ার্দো কামাভিঙ্গার শট সহজেই ঠেকান লাইপজিগ গোলরক্ষক। ২০তম মিনিটে বক্সের বাইরে থেকে টনি ক্রুসের জোরাল শট যায় গোলরক্ষক বারাবর। দুই মিনিট পর রদ্রিগো সুযোগ পেলেও ঠিকমতো শট নিতে পারেননি। আর তাতে প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে নেন দিয়াজ। দানি কারভাহালের পাস পেয়ে মাঠের ডানদিক ধরে ছুটে গিয়ে একে একে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের বাধা পেরিয়ে ঢুকে পড়েন বক্সে। এরপর বাঁ পায়ের শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই তারকা।

আগামী ৬ মার্চ রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION