রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদোর গোলে কোয়ার্টার ফাইনালে নাসর

খেলাধুলা ডেস্ক:

দূরন্ত ফর্মে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সঙ্গে তার ক্লাব আল নাসর। পর্তুগিজ সুপারস্টার গোল করে দলকে উঠিয়েছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আল ফেইয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। আগের লেগে তারা জিতেছিল ১-০ গোলে, দুই লেগ মিলিয়ে জয় এল ৩-০ ব্যবধানে।

রোনালদোদের মুহুর্মুহু আক্রমণের জবাবে ফেইয়া গোলের উদ্দেশ্যে শটই নিতে পেরেছে মাত্র একটি। ১৭ মিনিটে ওটাভিওর গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেন ম্যাচের ৮৬ মিনিটে।

ফেইয়ার বিপক্ষে গোলটি আল নাসরের হয়ে রোনালদোর ৪১তম গোল, চলতি মৌসুমে যা ২৭তম। সৌদি ক্লাবে গিয়ে ৪৭ ম্যাচ খেলে ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি, চলতি মৌসুমের হিসাবে অ্যাসিস্টের সংখ্যা ১১। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ৬ ম্যাচে পর্তুগিজ তারকা করেছেন ৫ গোল।

রোনালদো দারুণ ছন্দে আছেন লিগের খেলায়। সৌদি প্রো লিগে এবার ১৯ ম্যাচেই তিনি করেছেন ২১ গোল, অ্যাসিস্ট ৯টি। তার দলও ছুটছে দুর্বার গতিতে। ৪৯ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ৫৬ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এগিয়ে আল হিলাল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION