বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

৩৪ কূটনীতিক রামুর রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধবিহার ভ্রমণে এসে মুগ্ধ ৩৪ কূটনীতিক। তাঁরা মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত বিহার পরিদর্শন করেন। হাজার বছরের পুরোনো পুরাকীর্তি দেখে কূটনীতিকরা বিমোহিত হন।

বাংলাদেশে নিযুক্ত ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ এই কূটনীতিকরা আজ বুধবার সকালে বৌদ্ধ বিহারে পৌঁছালে তাদের স্বাগত জানান বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকাণ্ড দেখতে একটি বিশেষ ট্রেনে করে কক্সবাজার আসেন কূটনীতিকরা।

এ সময় কূটনীতিকরা দুই হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই বিহার দেখে মুগ্ধ হন। তাঁরা সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সাং-এর আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি ঘুরে ঘুরে দেখেন।

বিহারের অধ্যক্ষ জ্যোতিসেন মহাথেরো বলেন, কূটনীতিকরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্রসৈকতের অপার পর্যটন সম্ভাবনা বিশ্বের দরবারে তুলে ধরার কথা জানান। বিদেশি অতিথিরা বৌদ্ধ বিহার ও সমুদ্রসৈকতের সৌন্দর্যে বিমোহিত হয়েছেন।

কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবনীর টুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্যান্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক মঙ্গলবার ট্রেনে চড়ে কক্সবাজারে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর আউট রিচ প্রোগ্রামের আওতায় যেখানে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ২ দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফরে আসেন।

আজ বুধবার দর্শনীয় স্থান পরিদর্শন শেষে বিকেলে বিমানযোগে কূটনীতিকদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION