বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার আলোচিত মাদক ব্যবসায়ি কুতুবজোমের বাসিন্দা গোলাপ শাহ কে ইয়াবা,অস্ত্র গুলি সহ আটক করেছে পুলিশ।
গতকাল গভীর রাতে কুতুবজোমের তার আস্তনা থেকে তাকে আটক করা হয়।তার আস্তনায় পুলিশ অভিযান চালিয়ে একটি লম্বা বন্দুক, একটি কাটা বন্দুক, একটি লম্বা কিরিচ, ১শ পিচ ইয়াবা উদ্ধার করে।
মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, আলোচিত গোলাপ শাহ কুতুবজোমের মাদকের গড় ফাদার হিসাবে পরিচিত তার বিরুদ্ধে অর্ধ ডজন মামলা রয়েছে।মাদকের বিরুদ্ধে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে।
ভয়েস/আআ