মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

রোনালডোর গোলে নবম শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস

খেলাধুলা ডেস্ক:

ইতালিয়ান সিরি’আ লিগের টানা নবম শিরোপা ঘরে তুলেছে জুভেন্টাস। রোববার (২৬ জুলাই) রাতে সাম্পোদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করে সাদা-কালো শিবির।এমন জয়ে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও পেনাল্টি থেকে পরবর্তীতে গোল করতে পারেননি তিনি।

রোববার ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৭) গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন রোনালদো। যা ছিল চলতি লিগে তার ৩১তম গোল। আর বিরতির পর ফেদেরিকো বার্নারদেসচি গোল করে জয় নিশ্চিত করেন। তাতে নিশ্চিত হয়ে যায় শিরোপা।

জুভেন্টাস ইউরোপের সেরা পাঁচটি লিগের দলগুলোর মধ্যে একমাত্র দল যারা টানা নয়বার লিগ শিরোপা জিতলো। জুন থেকে বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাস টানা আটটি করে শিরোপা জয়ের রেকর্ড ভাগাভাগি করে আসছিল। এবার বায়ার্নকে পেছনে ফেলে এগিয়ে গেল তুরিনের ওল্ড লেডিরা।

কোচ মাউরিজিও সারির তত্ত্বাবধানে প্রথম মৌসুমেই দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জিতলো জুভেন্টাস। যা ইতালিতে সারির প্রথম বড় কোনো শিরোপা।

এই জয়ে ৩৬ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৮৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারমিলানের সংগ্রহ ৭৬ পয়েন্ট। ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আটালান্টা। সাম্পোদোরিয়া অবশ্য রেলিগেশন এড়িয়েছে। ৩৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশতম স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION