সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বশির আলমামুন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস হলে সিএমপি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ মার্চ) রাত ৮ টায় পুলিশ লাইনস্হ শুটিং ক্লাবে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সেলিম রহমান।

প্রতিযোগিতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ( অ্যাডিশনাল আইজিপি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্র্যাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION