সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

এস আলম চিনি কলের আগুন নিভলো ছয় দিন পর

বশির আল মামুন, চট্টগ্রাম:

চট্টগ্রামে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় লাগা আগুন ছয় দিন পর এসে পুরোপুরি নিভেছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, ‘এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় লাগা আগুন নির্বাপণ হয়েছে। শনিবার সাড়ে ৬টায় আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে আগুন লাগার কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

এর আগে, সোমবার (৪ মার্চ) বিকাল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ নম্বর গুদামে আগুন লাগে। গুদামটিতে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনির মজুত ছিল বলে জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বৃহস্পতিবার (৭ মার্চ) পুড়ে যাওয়া চিনির গুদাম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘পুড়ে যাওয়া গুদামটিতে এক লাখ ১৬ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল। এর মধ্যে ৮০ শতাংশ চিনি আমরা রক্ষা করতে পেরেছি।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এখানে থাকা চিনির ওপরের স্তরের ১০-২০ শতাংশ নষ্ট হতে পারে। কিন্তু নিচের চিনি ভালো আছে। এটি রিকভার করার জন্য পরিবেশ, বিএসটিআই, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দফতরগুলোর ছাড়পত্র লাগবে।’

এস আলম সুগার মিলে বিদেশ থেকে কাঁচামাল (অপরিশোধিত) এনে দুটি প্ল্যান্টে পরিশোধন করা হয়। এর মধ্যে প্ল্যান্ট-১-এর দৈনিক উৎপাদন ক্ষমতা ৯০০ টন এবং প্ল্যান্ট-২-এর দৈনিক উৎপাদন ক্ষমতা এক হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি এবং কারিগরি সহায়তায় কারখানাটি পরিচালিত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION