মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

র‌্যাবের পৃথক অভিযানে দুই লাখ পিস ইয়াবা ও অস্ত্রসহ আটক ৪

তানিম চৌধুরী:

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২লাখ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড কাতুর্জ উদ্ধার হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের অধিনায়ক লে.কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় টেকনাফ পূর্ব জাদিমুড়া এলাকার ইমান হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত ওরফে কালু (২১), হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মো: হোসাইনের ছেলে আবুল কাশেম (৩৮), খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নওশের মোড়লের ছেলে নুরুজ্জামান (২৮) ও খুলনা সদর উপজেলার আবুল কালামের ছেলে সাকির আহাম্মদ সাগর (২৬) কে আটক করা হয়। আটককৃতদেও স্বীকারোক্তি মতে বসত ঘর তল্লাশী করে খাটের নিচ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রৈক্যংখালী এলাকায় একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ও অস্ত্র ব্যবসা ও পাচারের বিষয়টি স্বীকার করেছেন এবং পাশ্ববর্তী দেশ মিয়ানমার থেকে সিন্ডিকেটের মাধ্যমে পাচার করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় পৃথক মামলা রুজ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION