মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

টেকনাফ হোয়াইক্যং এ বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

ভয়েস প্রতিবেদক,টেকনাফ:

টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ।

রবিবার (২৪ মার্চ) হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর ব্রিজ সংলগ্ন মসজিদের পূর্বপাশ থেকে সন্ধ্যায় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার মীর কাশেমের ছেলে শাহজাহান প্রকাশ লালু (২৪) ।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শাহাদাত সিরাজী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর ব্রিজ সংলগ্ন মসজিদের পূর্বপাশে প্রধান সড়কে পুলিশ অভিযান চালিয়ে শাহ জাহানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION