শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন।
এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে ইউনিয়নের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলাল উদ্দিন (৫২) ভাণ্ডারীরডেবা এলাকার জহুর মল্লিক ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের পরে নিজের ধানক্ষেতে আগাছা পরিষ্কারে যান বেলাল। সেসময় হঠাৎ একটি বন্যহাতি বেলালের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। এ ঘটনায় কামাল নামের আরেক কৃষক আহত হয়েছেন।
ভয়েস/আআ