মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল

চকরিয়ায় সিএনজি যাত্রীবেসী চিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক আহত: মোবাইল ও নগদ টাকা লুট

বশির আল মামুন:

চকরিয়ায় সিএনজি অটোরিকশার যাত্রী সেজে ৪ চিনতাইকারী মোহাম্মদ শহিদুল ইসলাম (২১) নামে এক যুবককে সিএনজিতে উঠিয়ে ছুরিকাঘাত ও গুরুতর আহত করে ২ টি দামী মোবাইল ও নগদ টাকা চিনিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক কাকারা ইউনিয়নের বারআউলিয়া নগর এলাকাকার মৃত আবদুল মালেকের ছেলে বলে জানা গেছে। তাকে স্হানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মী নুর মোহাম্মদ মানিক জানান ঘটনার রাত সাড়ে ১১ টার দিকে বার আউলিয়া নগর নিজ বাড়ি থেকে শহিদুল ইসলাম বানিয়ারছড়ায় দোকানে থাকা বড় ভাই তৌহিদুল ইসলামের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে প্রধান সড়ক থেকে সিএনজিতে ওঠেন। এ সময় সিএনজিতে পেসিন্জার সেজে পূর্ব থেকে উৎপেতে থাকা ৪ জন ছিনতাই কারী তাকে গাড়ীতে উপর্যুপরি চুরির আঘাতে মারাত্মক আহত করে তাহার কাছে থাকা ২টি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ইসলাম নগর ডলমপীর শাহ (রহ:) মাজারের সামনে প্রধান সড়কে তাকে সিএনজি থেকে ফেলে দিয়ে চিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয় জনগণ শহিদুলকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাহাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

আসন্ন রমজানের ঈদ কে সামনে রেখে চকরিয়ায় চুরি, ছিনতাই খুন খারাবী, কুপাকুপি আশংকা জনকহারে বেড় গিয়েছে। অপরাধী চক্র ও কিশোরগ্যাংয়ের অপতৎপরতা ও দৌরাত্বে চকরিয়ার জনপদ ভীতসন্ত্রস্ত। আইন শৃংখলার চরম অবনতিতে জনগণের জান মালের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION