মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

কোরবানির ঈদের ছুটিতে মুশফিকরা

খেলাধুলা ডেস্ক:

বেশ কয়েকজন ক্রিকেটারের চাহিদার ভিত্তিতে দেশের পাঁচ ভেন্যুতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা ১০ দিন অনুশীলনের পর আজ (বুধবার) থেকে শুরু হয়েছে তাদের ঈদের ছুটি। ঈদ উদযাপন শেষে আগামী ৮ আগস্ট আবারও অনুশীলনে ফিরবেন মুশফিক-ইমরুলরা।

প্রাথমিকভাবে আট দিনের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা ছিল। তবে খেলোয়াড়দের অনুরোধে অনুশীলনের জন্য আরও দুই দিন বাড়ানো হয়। সেই অনুশীলন সূচি শেষ হয়েছে মঙ্গলবার। ঈদের বিরতির পর ৮ আগস্ট থেকে আবারও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করবেন মুশফিকরা। বিসিবি সূত্রে জানা গেছে, ঈদের পর আরও বেশ কয়েকজন ক্রিকেটার যোগ দেবেন তাদের সঙ্গে।

প্রথম পর্বে ১৪ ক্রিকেটার পাঁচটি ভেন্যুতে অনুশীলন করেছেন। ১৯ জুলাই থেকে চার ভেন্যু- ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রামে ৯ জন খেলোয়াড় অংশ নিলেও পরবর্তীতে রাজশাহীতে আরও কয়েকজন ক্রিকেটার শুরু করেন অনুশীলন।

শুরুতে মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম ও ইমরুল কায়েস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান ও এনামুল হক। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান অনুশীলন করেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুক্ত হন পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন অফস্পিনার নাঈম হাসান।

ঈদের পর অনুশীলনে খেলোয়াড়ের সংখ্যা বাড়লে বিসিবি গ্রুপ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে বলে জানা গেছে। প্রতিটি গ্রুপে প্রাথমিকভাবে অল্পসংখ্যক খেলোয়াড় থাকতে পারে। পাশাপাশি অক্টোবরে শ্রীলঙ্কা সিরিজের কথা চিন্তা করে কন্ডিশনিং ক্যাম্পও শুরু করতে পারে। সেই ক্যাম্প জাতীয় দলের কোচিং স্টাফদের মাধ্যমেই পরিচালনা করার ইচ্ছা বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। সবকিছু ঠিক থাকলে ঈদের পর কোচিং স্টাফদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION